সোমবার, ২০২৬ সেপ্টেম্বর ২৮ | ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ২৫৪ ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বরে অবহেলা, হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই ডেঙ্গুতে তরুণের মৃত্যু হাসপাতালে মৃত্যুশয্যায় মা, চিকিৎসার টাকা নিয়ে উধাও ছেলে সিলেটের গুণী শিক্ষক নির্বাচিত হলেন সেই বিউটি রাণী পাল দাউদকান্দিতে যাত্রীবাহী বাস উল্টে আহত ২৫ কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪ ‘মিস ইউ মা’ লিখে ফেসবুকে পোস্ট, ২৪ ঘণ্টা পর পাহাড়ে মিলল নিখোঁজ শিক্ষার্থী বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল প্রতিবেশী যুবকের তিন দিন ধরে নিখোঁজ ষষ্ঠ শ্রেণির দুই শিশু অন্য যুবকের সঙ্গে সম্পর্ক, ছাত্রীকে কীটনাশক খাইয়ে হত্যা করলেন প্রভাষক ঘুরতে নিয়ে প্রেমিকাকে হত্যার লোমহর্ষক বর্ণনা দিলেন প্রেমিক জিম আজ ২৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক সিঙ্গেল দিবস আমার দুধের শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না : অপ্রতীমের মা একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, খরচ জোগাতে হিমশিম খাচ্ছে পরিবার নাসীরুদ্দীন পাটওয়ারীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি রাশেদ খাঁনের ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও: মেলোনি অপ্রতিম হত্যা: সামনে এলো ৫ হাজার টাকার বিরোধ প্রবাসীর স্ত্রীকে নিয়ে এনসিপি নেতা ‘উধাও’ আখাউড়া সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার
প্রতিবেদক - | রবিবার, ২০২৬ সেপ্টেম্বর ২৭, ০৪:৫১ অপরাহ্ন
কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ২৫৪
কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ২৫৪

কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে ফের সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত থেকে রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত জেলার ১৮ থানায় একযোগে পরিচালিত এ অভিযানে ২৫৪ জনকে আটক করা হয়েছে।

আজ রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।

জেলা পুলিশ জানায়, কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা ও কিশোরদের আড্ডাস্থলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।

পুলিশ জানিয়েছে, আটক ২৫৪ জনের মধ্যে কারও অপরাধে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর যাদের বিরুদ্ধে কোনো ধরনের অপরাধের প্রমাণ পাওয়া যাবে না, তাদের ছেড়ে দেওয়া হবে।

এর আগে গত বুধবার রাতেও জেলার ১৮ থানায় একইভাবে সাঁড়াশি অভিযান চালানো হয়। ওই অভিযানে ৬২৪ জনকে আটক করেছিল পুলিশ। তাদের মধ্যে ৪৫১ জন কিশোরকে অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকিদের বিরুদ্ধে মাদক, নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

সাম্প্রতিক অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে নজরদারি ও ধারাবাহিক অভিযান জোরদার করেছে জেলা পুলিশ।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।